প্রশ্নঃ ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ লেখো।** অথবা, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি লেখো।* ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো।

 

প্রশ্নঃ ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ লেখো।**

অথবা, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি লেখো।* 

১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো।

§  মহাবিদ্রোহের ব্যর্থতার কারণঃ

ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে ভারতীয়দের পুঞ্জীভূত ক্ষোভ ও অসন্তোষকে কেন্দ্র করে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের সূচনা হয়। বিদ্রোহে ভারতীয় সিপাহীদের বীরত্ব ও আত্মবলিদান সত্ত্বেও মহাবিদ্রোহ শেষপর্যন্ত ব্যর্থ হয়। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যর্থতার অনেকগুলি কারণ ছিল-

ü  সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব: এই বিদ্রোহ পরিচালনার জন্য সুসংগঠিত পরিকল্পনার অভাব ছিল। বিদ্রোহের নেতারা সিপাহীদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্যের রূপরেখা দিতে পারেননি।ফলে বিদ্রোহ দমনে ইংরেজদের সুবিধে হয়।

ü  যোগ্য নেতৃত্বের অভাব: এই বিদ্রোহ পরিচালনা করার মতো সুযোগ্য নেতৃত্বের অভাব ছিল। নানাসাহেব, তাতিয়া টোপি, রানী লক্ষ্মীবাঈ, বেগম হজরত মহল প্রমুখ যোগ্য নেতা-নেত্রীরা দক্ষতার সঙ্গে আঞ্চলিক বিদ্রোহের নেতৃত্ব দিলেও সর্বভারতীয় নেতা হিসেবে দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন অযোগ্য।

ü  আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব: এই বিদ্রোহে সিপাহীদের আধুনিক অস্ত্রশস্ত্র ও যুদ্ধের রসদের অভাব ছিল। এছাড়া সিপাহীরা পুরোনো আমলের যুদ্ধ পদ্ধতি অবলম্বন করত। অন্যদিকে ইংরেজরা উন্নত যুদ্ধ পদ্ধতি অবলম্বন করে এবং আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে সহজেই সিপাহীদের পরাজিত করতে সমর্থ হয়।

ü  আর্থিক সংকট: বিদ্রোহ পরিচালনা ও অস্ত্রশস্ত্র ক্রয়ের জন্য সিপাহীদের কাছে অর্থের যথেষ্ট অভাব ছিল। অর্থ সংগ্রহের জন্য সিপাহীরা লুঠপাট শুরু করলে জনমানসে বিদ্রোহীদের সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ü  বিদ্রোহের সীমাবদ্ধতা: এই বিদ্রোহ উত্তর ভারতের কয়েকটি নির্দিষ্ট স্থানেই সীমাবদ্ধ ছিল। দাক্ষিণাত্য, পাঞ্জাব, রাজপুতানা, বাংলা, সিন্ধু প্রভৃতি অঞ্চলে এই বিদ্রোহের বিস্তার ঘটেনি। এছাড়া বিদ্রোহীরা দেশের সকল জনসাধারণের সমর্থন লাভ করতে ব্যর্থ হয়।

ü  উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব: বিদ্রোহীদের মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব ছিল। ফলে তারা বার্তা প্রেরণ করতে অসুবিধায় পড়ত। অন্যদিকে ইংরেজরা রেলপথ, টেলিফোন, টেলিগ্রাফ প্রভৃতির মাধ্যমে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারত। ফলে বিদ্রোহ ক্রমশ স্তিমিত হয়ে পড়ে।

এছাড়াও বিদ্রোহী নেতাদের মধ্যে কূটনৈতিক বোঝাপড়ার অভাব, জনগণের ব্যাপক সমর্থনের অভাব এবং হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্যের অভাব ছিল মহাবিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ।

Comments

Popular posts from this blog

উচ্চমাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়(MCQ) ঔপনিবেশিক ভারত শাসন

অবরোহন ও আরোহন প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ গুলি কী কী?

আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন||উচ্চমাধ্যমিক ভূগোলঃ (MCQ)