কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি-মুকুন্দ চক্রবর্তী||নবম শ্রেণি বাংলা||
কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি মুকুন্দ চক্রবর্তী মেঘে কৈল অন্ধকার মেঘে কৈল অন্ধকার । দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার।। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর । উত্তর পবনে মেঘ ডাকে দুর দুর ।। নিমিশেকে জোড়ে মেঘ গগন-মন্ডল । চারি মেঘে বরিষে মুষলধারে জল ।। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ । প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ ।। হুড় হুড় দুড় দুড় বহে ঘন ঝড় । বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় ।। ধূলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত । উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত ।। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ । সঘনে চিকুর পড়ে বেঙ্গ-তড়কা বাজ ।। করি-কর সমান বরিষে জলধারা । জলে মহী একাকার পথ হইল...