কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি-মুকুন্দ চক্রবর্তী||নবম শ্রেণি বাংলা||

 

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি

মুকুন্দ চক্রবর্তী

 

মেঘে কৈল অন্ধকার মেঘে কৈল অন্ধকার ।

দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার।।

ঈশানে  উড়িল  মেঘ  সঘনে  চিকুর  ।

উত্তর  পবনে  মেঘ  ডাকে  দুর  দুর  ।।

নিমিশেকে  জোড়ে  মেঘ  গগন-মন্ডল  ।

চারি  মেঘে  বরিষে  মুষলধারে  জল  ।।

কলিঙ্গে  উড়িয়া  মেঘ  ডাকে  উচ্চনাদ  ।

প্রলয়  গণিয়া  প্রজা ভাবয়ে  বিষাদ  ।।

হুড়  হুড়  দুড়  দুড়  বহে  ঘন  ঝড়  ।

বিপাকে  ভবন  ছাড়ি  প্রজা  দিল  রড়  ।।

ধূলে  আচ্ছাদিত  হইল  যে  ছিল  হরিত  ।

উলটিয়া  পড়ে  শস্য  প্রজা  চমকিত  ।।

চারি  মেঘে  জল  দেয়  অষ্ট  গজরাজ  ।

সঘনে  চিকুর  পড়ে  বেঙ্গ-তড়কা  বাজ  ।।

করি-কর  সমান  বরিষে  জলধারা  ।

জলে  মহী  একাকার পথ হইল হারা ।।

ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন ।

কারো  কথা  শুনিতে  না  পায়  কোনো  জন  ।।

পরিচ্ছিন্ন  নাহি  সন্ধ্যা  দিবস  রজনী  ।

কলিঙ্গে  সোঙরে  সকল  লোক  যে  জৈমিনি  ।।

হুড়   হুড়   দুড়   দুড়  শুনি  ঝন  ঝন   ।

না  পায়  দেখিতে  কেহ  রবির  কিরণ  ।।

গর্ত  ছাড়ি  ভুজঙ্গ  ভাসিয়া  বুলে  জলে  ।

নাহি  জানি  জলস্থল  কলিঙ্গ-মন্ডলে   ।।

নিরবধি  সাত  দিন  বৃষ্টি  নিরন্তর  ।

আছুক  শস্যের  কার্য  হেজ্যা  গেল  ঘর  ।।

মেঝ্যাতে  পড়য়ে  শিল  বিদারিয়া  চাল  ।

ভাদ্রপদ  মাসে  যেন  পড়ে  থাকা  তাল  ।।

চণ্ডীর  আদেশ  পান  বীর  হনুমান  ।

মঠ  অট্টালিকা   ভাঙ্গি  করে  খান  খান  ।।

চারিদিকে  বহে  ঢেউ  পর্বত-বিশাল  ।

উঠে  পড়ে  ঘরগুলা  করে   দলমল  ।।

চণ্ডীর  আদেশে  ধায়  নদনদীগন  ।

অম্বিকামঙ্গল  গান  শ্রীকবিকঙ্কণ  ।।

( নির্বাচিত  অংশ ) ।

Comments

Popular posts from this blog

উচ্চমাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়(MCQ) ঔপনিবেশিক ভারত শাসন

অবরোহন ও আরোহন প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ গুলি কী কী?

আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন||উচ্চমাধ্যমিক ভূগোলঃ (MCQ)