মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়- ইতিহাসের ধারনা সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) (প্রতিটি প্রশ্নের মান ১)

 

মাধ্যমিক ইতিহাস

প্রথম অধ্যায়- ইতিহাসের ধারনা

সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ)

(প্রতিটি প্রশ্নের মান ১)

**********************************************

১. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন-(ক)মুনসি প্রেমচাঁদ, (খ) কৃষ্ণন চন্দর, (গ) খুশবন্ত সিং, (ঘ) সাদাত হাসান মান্টো।   

২.'বাঙ্গদর্শন' প্রথম প্রকাশিত হয় - (ক) ১৮১৮ খ্রিস্টাব্দে, (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ)১৮৭২ খ্রিস্টাব্দে, (ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে।  

৩. ইউরোপে ক্রীড়া ইতিহাসচর্চার শুরু হয়। – (ক) ১৯৪০-এর দশকে, (খ) ১৯২০-এর দশকে, (গ) ১৯৩০-এর দশকে, (ঘ) ১৯৭০-এর দশকে।

৪. ‘Ecological Imperialism’ লিখেছেন- (ক) স্ট্যানলি জ্যাকসন, (খ) এলিজাবেথ হাটিকম, (গ) রামচন্দ্র গুহ (ঘ)আলফ্রেড ক্রসবি।  

৫.'ক্যালকাটা ক্রিকেট ক্লাব' প্রতিষ্ঠিত হয় – (ক) ১৭৯২ খ্রিস্টাব্দে (খ) ১৭৯০ খ্রিস্টাব্দে, (গ) ১৮২০ খ্রিস্টাব্দে, (ঘ) ১৮২৬খ্রিস্টাব্দে।  

৬. বিশ্ব পরিবেশ দিবস' প্রথম পালিত হয়েছিল- (ক) ১২ জানুয়ারি, ১৯৮৯, (খ) ৫ জুন, ১৯৭৪, (গ)১মে, ১৯২৩, (ঘ) ৫ সেপ্টেম্বর, ১৯১৫ । 

৭. নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় -(ক) ১৯৩০-৪০-এর দশকে, (খ) ১৯৪০-৫০-এর দশকে, (গ) ১৯৫০-৬০-এর দশকে, (ঘ) ১৯৬০-৭০-এর দশকে।

৮. সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান, তার নাম হল -(ক)পথের পাঁচালী, (খ) ফেলুদা, (গ) গুপি বাঘা ফিরে এল, (ঘ) চিড়িয়াখানা |

৯. বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল- (ক) বঙ্গদর্শন, (খ)সমাচার দর্পন (গ)বেঙ্গল গেজেট, (ঘ) সম্বাদ কৌমুদী।

অথবা, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল – (ক)সমাচার দর্পণ, (খ) সংবাদ প্রভাকর, (গ)বেঙ্গল গেজেট, (ঘ) দিগ্‌দর্শন।   

১০. ভারতে চিপকো আন্দোলন ছিল- (ক)শ্রমিক আন্দোলন, (চ)পরিবেশ আন্দোলন, (গ) কৃষক আন্দোলন, (ঘ) ভাষা আন্দোলন।  

১১. 'নবান্ন' নাটকটি রচনা করেন – (ক) দ্বিজেন্দ্রলাল রায়, (খ) মধুসুদন দত্ত, (গ) রবীন্দ্রনাথ ঠাকুর, (ঘ) বিজন ভট্টাচার্য। 

১২. প্রথম নির্বাক চলচ্চিত্র হল-(ক)জামাইষষ্ঠী, (খ)রাজা হরিশচন্দ্র, (গ)চণ্ডীদাস, (ঘ) দেনাপাওনা।  

১৩. বন্দেমাতরম' সংগীতটি প্রথম প্রকাশিত হয়- (ক) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়, (খ) সোমপ্রকাশ পত্রিকায়, (গ)বঙ্গদর্শন পত্রিকায়, (ঘ) দিগদর্শন পত্রিকায়।

১৪. কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে–(ক)ফোটোগ্রাফির ইতিহাসের, (খ)খেলাধুলার ইতিহাসের, (গ)বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের, (ঘ)পরিবেশের ইতিহাসের – সঙ্গে।

১৫. কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে- (ক) সামরিক ইতিহাসের, (খ) খেলাধুলার ইতিহাসের (গ)স্থানীয় ইতিহাসের, (ঘ) পরিবেশের ইতিহাসের- সঙ্গে।

১৬. 'কথাকলি নৃত্য' কোন্ অঞ্চলের নৃত্য?– (ক)কর্ণাটক, (খ)মালাবার, (গ)কেরল, (ঘ) মণিপুর।

১৭. ‘The Story of My Experiment with Truth’ গ্রন্থের লেখক হলেন-(ক)জওহরলাল নেহরু, (খ)সুভাষচন্দ্র বসু (গ)মহাত্মা গান্ধি, (ঘ) ড. রাজেন্দ্র প্রসাদ।

১৮. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন- (ক)ইংরেজরা, (খ)ওলন্দাজরা, (গ)ফরাসিরা, (ঘ)পোর্তুগিজরা।  

১৯. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক/প্রবক্তা হলেন- (ক)রণজিৎ গুহ, (খ)অমলেশ ত্রিপাঠী, (গ)রামচন্দ্র গুহ, (ঘ)সুমিত সরকার।

২০. পৃথিবীর প্রাচীন খেলার নাম কী? – (ক)কবাডি, (খ)জুডো, (গ)মানাকালা, (ঘ) হকি।

২১. বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয় – (ক) বাদর্শনে, (খ)প্রবাসীতে, (গ)সন্ধ্যাতে, (ঘ) হিতবাদীতে।

২২. ভারতীয় ক্রিকেটের ইতিহাস সংক্রান্ত গ্রন্থ 'Twenty-two yards to Freedom'-এর রচয়িতা- (ক)বোরিয়া মজুমদার, (খ)আশিস নন্দী, (গ)মিহির বোস, (ঘ)রামচন্দ্র গুহ।  

২৩.প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হল – (ক)বাঙ্গদর্শন, (খ)প্রবাসী, (গ)সোমপ্রকাশ, (ঘ)হিতবাদী। 

২৪. জীবনের ঝরাপাতা' গ্রন্থটি হল একটি- (ক)উপন্যাস, (খ)কাব্যগ্রন্থ, (গ)জীবনীগ্রন্থ (ঘ)আত্মজীবনী।   

২৫. সোমপ্রকাশ ছিল একটি – (ক)দৈনিক পত্রিকা, (খ)সাপ্তাহিক পত্রিকা, (গ)পাক্ষিক পত্রিকা, (ঘ)মাসিক পত্রিকা।

২৬. ইতিহাস হল অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন'—উক্তিটি করেছেন- (ক)ই এইচ কার, (খ)এডমন্ড বার্ক, (গ)লর্ড অ্যাকটন, (ঘ)অমলেশ ত্রিপাঠী। 

২৭.দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন-(ক)চলচ্চিত্রের সঙ্গে, (খ)ক্রীড়া জগতের সঙ্গে, (গ)স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে, (ঘ)পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে।    

২৮. ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত – (ক) শহরের ইতিহাসচর্চার বিষয়, (খ) নারী ইতিহাসচর্চার বিষয়, (গ)পরিবেশের ইতিহাসচর্চার বিষয়, (ঘ) খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার বিষয়।

২৯.ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান – (ক)সাময়িকপত্র, (খ)সরকারি নথি, (গ)সংবাদপত্র, (ঘ)স্মৃতিকথা।

৩০. বাংলার নমঃশূদ্র আন্দোলনের ইতিহাস-(ক)পরিবেশ ইতিহাসচর্চার বিষয়, (খ) শহরের ইতিহাসচর্চার বিষয়, (গ)সামাজিক ইতিহাসচর্চার বিষয়, (ঘ) সামরিক ইতিহাসচর্চার বিষয়।

৩১. সরকারি মহাফেজখানায় পাওয়া যাবে- (ক)সরকারি আধিকারিকদের প্রতিবেদন, (খ) রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি, (গ) সরলাদেবী চৌধুরানির জীবনের ঝরাপাতা, (গ) ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠির সংকলন।   

৩২. মেয়েকে লেখা পিতার পত্রটির লেখক – (ক) ইন্দিরা গান্ধি, (খ)জওহরলাল নেহরু, (গ) রাজীব গান্ধি, (ঘ) রাহুল গান্ধি।

৩৩. ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় - (ক) সত্যজিৎ রায়কে, (খ) হীরালাল সেনকে, (গ) হীরালাল সরখেলকে, (ঘ)দাদাসাহেব ফালকেকে। 

৩৪. কলকাতায় প্রতিষ্ঠিত 'গথিক স্থাপত্য'র প্রথম নিদর্শনটি হল – (ক)এশিয়াটিক সোসাইটি, (খ)হেস্টিংস হাউস (গ)হাইকোর্ট, (ঘ)মনুমেন্ট।  

৩৫. বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল – (ক)সোমপ্রকাশ, (খ)দিগদর্শন (গ)সমাচার দর্পণ, (ঘ)বেঙ্গাল গেজেট।  

অথবা, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র হল- (ক)দিগদর্শন, (খ)সমাচার দর্পণ, (গ)বেঙ্গল গেজেট, (ঘ)সংবাদ প্রভাকর।  

৩৬. 'সোমপ্রকাশ' পত্রিকাটির প্রকাশক হলেন- (ক)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, (খ)দ্বারকানাথ বিদ্যাভূষণ, (গ)দীনবন্ধু মিত্র, (ঘ)সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।  

৩৭. 'বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয়- (ক) ৮ জানুয়ারি, (খ) ২৪ ফেব্রুয়ারি, (গ) ৮ মার্চ (ঘ)৫ জুন।  

৩৮. ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে - (ক)পোর্তুগিজ, (খ)ইংরেজ, (গ)মোগল, (ঘ) ওলন্দাজ।  

৩৯. বিপিনচন্দ্র পাল লিখেছেন- (ক)সত্তর বৎসর (খ)জীবনস্মৃতি, (গ)এ নেশন ইন মেকিং (ঘ)আনন্দ মঠ।

৪০. মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল- (ক)১৮৯০খ্রিঃ (খ)১৯০৫খ্রিঃ (গ)১৯১১খ্রিঃ (ঘ)১৯১৭খ্রিঃ।  

৪১.সত্যজিৎ রায় যুক্ত ছিলেন- (ক)খেলার ইতিহাসে (খ)শহরের ইতিহাসে (গ)নারীর ইতিহাস (ঘ)শিল্পচর্চার ইতিহাস।

৪২.রেশম আবিস্কৃত হয়- (ক)ভারতে (খ)রোমে (গ)পারস্যে (ঘ)চীন দেশে।

৪৩.পাঞ্জাবের উট চালকদের গানকে বলা হয়- (ক)গজল (খ)বন্দিয়াল (গ)ঠুংরি (ঘ)টপ্পা।

৪৪. ‘হিস্টোরিওগ্রাফি’ কথার অর্থ হল-(ক)ইতিহাসের উপাদান, (খ)ঐতিহাসিক যুক্তি (গ)ইতিহাসের লেখা (ঘ)ইতিহাসচর্চা।

৪৫.ভারতের প্রথম ফুটবলার ছিলেন- (ক)গোষ্ঠ পাল (খ)শিবদাস ভাদুড়ি (গ)নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী (ঘ)সারদারঞ্জন রায়।

৪৬. ‘জীবনস্মৃতি’ নামক স্মৃতিকথাটি হল-(ক)মণিকুন্তলা সেন (খ)নারায়ন সান্যাল (গ)রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ)বিপিনচন্দ্র পাল।

৪৭.সাংস্কৃতিক শহর বলা হয়- (ক)কলকাতাকে (খ)বোম্বাইকে (গ)চেন্নাইকে (ঘ)জয়পুরকে।

৪৮.সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন- (ক)দেবেন্দ্রনাথ ঠাকুর (খ)বিপিনচন্দ্র পাল (গ)ঈশ্বরচন্দ্র গুপ্ত (ঘ)দ্বারকানাথ বিদ্যাভূষণ।

৪৯. ‘জীবনের ঝরাপাতা’ রচনা করেছিলেন- (ক)সরলাদেবী চৌধুরানি (খ)রবীন্দ্রনাথ ঠাকুর (গ)স্বামী বিবেকানন্দ (ঘ)লীলা নাগ।

৫০. ‘একাত্তরের ডাইরী’ গ্রন্থটি লিখেছেন- (ক)মনিকুন্তলা সেন (খ)আশালতা সরকার (গ)অমিয়া ঠাকুর (ঘ)সুফিয়া কামাল।

৫১. ভারতের প্রথম প্রকাশিত ইতিহাস গ্রন্থ হল- (ক)রাজতরঙ্গিনী (খ)রামচরিত (গ)অর্থশাস্ত্র (ঘ)হর্ষচরিত।

৫২. ‘বাংলার সংস্কৃতি’ গ্রন্থটি লিখেছিলেন- (ক)অতুল সুর (খ)বিনয় ঘোষ (গ)রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ)ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

৫৩.নতুন সামাজিক ইতিহাসচর্চার মুখপাত্র হল- (ক)সোশ্যাল সায়েন্স (খ)সোশ্যাল হিস্ট্রি (গ)হিস্ট্রি ফর সোসাইটি (ঘ)সোশ্যাল জার্নাল।

৫৪. ‘New Social History’- চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন- (ক)জন মার্শাল (খ)হার্বার্ট গুডম্যান (গ)লর্ড ব্রাইস (ঘ)জন মেকলে।

৫৫. ‘স্ত্রীশিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না’-এ কথা বলেছেন- (ক)রবীন্দ্রনাথ ঠাকুর (খ)স্বামী বিবেকানন্দ (গ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ)দীনবন্ধু মিত্র।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

Comments

Popular posts from this blog

উচ্চমাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়(MCQ) ঔপনিবেশিক ভারত শাসন

অবরোহন ও আরোহন প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ গুলি কী কী?

আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন||উচ্চমাধ্যমিক ভূগোলঃ (MCQ)